কেউ হতে চায় ডাক্তার , কেউ বা ইঞ্জিনিয়ার
কেউ হতে চায় ব্যবসায়ী কেউ বা ব্যারিস্টার
কেউ চায় বেচতে রূপোয় রূপের বাহার চুলের ফ্যাশান
কেউ চায় বেচতে রূপোয় রূপের বাহার চুলের ফ্যাশান
আমি ভবঘুরেই হব , এটাই আমার অ্যাম্বিশন

ঠকানোই মূল মন্ত্র , আজকের সব পেশাতে
পিছপা নয় বিধাতাও, তেলেতে জল মেশাতে
ডাক্তার ভুলছে শপথ, ঘুশ খায় ইঞ্জিনিয়ার
আইনের ব্যবচ্ছেদে , ডাক্তার সাজে মোক্তার
যদি চাও সফলতা , মেনে নাও এই সিস্টেম
ফেলে দাও শ্রোতের মুখে , আদর্শ বিবেক ও প্রেম
যদি চাও সফলতা , মেনে নাও এই সিস্টেম
ফেলে দাও শ্রোতের মুখে , আদর্শ বিবেক ও প্রেম
এ সমাজ মানবে তোমায়, গাইবে তোমারই জয়গান
এ সমাজ মানবে তোমায়, গাইবে তোমারই জয়গান
আমি কোনে বাউল হব , এটাই আমার অ্যাম্বিশন
আমি কোনে বাউল হব , এটাই আমার অ্যাম্বিশন
বড় যদি চাইবে হতে, সেখানেও লোক ঠকানো
সতভাবে বাঁচো বাঁচাও, একথা লোক ঠকানো
সতভাবে যাবে বাঁচা , বড় হওয়া যাবে নাকো
শুধু কথা না শুনে, বড়দের দেখেই শেখ
এ সবই থাক তোমাদের, আমি বড় চাই না হতে
ধুলো মাখা পথই আমার , তুমি চোড়ো জয়রথে
এ সবই থাক তোমাদের, আমি বড় চাই না হতে
ধুলো মাখা পথই আমার , তুমি চোড়ো জয়রথে
শত লাঞ্ছণা দিও , কোরো আমায় অসম্মান
শত লাঞ্ছণা দিও , কোরো আমায় অসম্মান
তবু আমি বোকাই হব , এটাই আমার অ্যাম্বিশন
তবু আমি বোকাই হব , এটাই আমার অ্যাম্বিশন
কেউ হতে চায় ডাক্তার , কেউ বা ইঞ্জিনিয়ার
কেউ হতে চায় ব্যবসায়ী, কেউ বা ব্যারিস্টার
কেউ চায় বেচতে রূপোয় , রূপের বাহার চুলের ফ্যাশান