নিলামে উঠছে দেশ
নিলামে উঠছে দেশ, কালক্ষণ, জীবন
বাঁচতে চাওয়াটা বিলাসিতা
বাজে প্রচারের ঢাক মগজটা করে তাক
ব্রিহন্নলাই আজ সীতা
হো, হো, হো নিলামে উঠছে দেশ, কালক্ষণ, জীবন
বাঁচতে চাওয়াটা বিলাসিতা
বাজে প্রচারের ঢাক মগজটা করে তাক
ব্রিহন্নলাই আজ সীতা
আমরা অকিঞ্চন জনতা-জনার্দন
ধর্মে-জিরাফে দুইয়ে আছি
সবাই পণ্য সেজে, কাকে কিনবে কে যে!
গোটা দেশ জুড়ে সোনাগাছি
কেন বেঁচে আছি, বলো কেন বেঁচে আছি?
কেন বেঁচে আছি, বলো কেন বেঁচে আছি?
কেন বেঁচে আছি, বলো কেন বেঁচে আছি?
কেন বেঁচে আছি, বলো কেন বেঁচে আছি?
দূর্গাপুজোর মতো ফি-বছর vote
আদর্শ বদলায় হতে এক জোট
ধর্মের হাত ধরে সাজে অমায়িক
তবু নাকি এরা নয় সাম্প্রদায়িক
সামান্য tension, তদন্ত commission
গণতন্ত্রের মুখে মাছি
সবাই পণ্য সেজে, কাকে কিনবে কে যে!
গোটা দেশ জুড়ে সোনাগাছি
কেন বেঁচে আছি, বলো কেন বেঁচে আছি?
কেন বেঁচে আছি, বলো কেন বেঁচে আছি?
কেন বেঁচে আছি, বলো কেন বেঁচে আছি?
কেন বেঁচে আছি, বলো কেন বেঁচে আছি?
সংবাদপত্র, দৈনিক বা পক্ষ
শকুনিও নাকি শোনা যায় নিরপেক্ষ
মহাভারতের কথা অমৃতসমান
পুনরাবৃত্তি সেই remake-এর গান
হাওলা-গাওলা সব শ্যাওলার মতো
ভেসে গেলে দুই হাত তুলে নাচি
সবাই পণ্য সেজে, কাকে কিনবে কে যে!
গোটা দেশ জুড়ে সোনাগাছি
কেন বেঁচে আছি, বলো কেন বেঁচে আছি, কী?
কেন বেঁচে আছি, বলো কেন বেঁচে আছি?
কেন বেঁচে আছি, বলো কেন বেঁচে আছি?
কেন বেঁচে আছি, বলো কেন বেঁচে আছি?
কেন বেঁচে আছি, বলো কেন বেঁচে আছি?
কেন বেঁচে আছি, বলো কেন বেঁচে আছি?