১২ টায় অফিস আসি, দুটোয় টিফিন
তিনটেয় যদি দেখি signal green
১২ টায় অফিস আসি, দুটোয় টিফিন
তিনটেয় যদি দেখি signal green
চটিটা গলিয়ে পায়ে, নিপাট নির্দ্বিধায়
চেয়ারটা কোনোমতে ছাড়ি
কোনো কথা না বাড়িয়ে, ধীরে ধীরে পা বড়িয়ে
চারটেয় চলে আসি বাড়ি
আমি সরকারি কর্মচারী
আমি সরকারি কর্মচারী
আমি সরকারি কর্মচারী
আমি-আমি সরকারি কর্মচারী
আমি অফিসেতে বসে বসে আনন্দলোক পড়ি
TADA থেকে ছাড়া পেলো সঞ্জয়
আর টেবিলেতে আমার ফাইল এসে জমে জমে
দূর থেকে মনে হয় হিমালয়
হপ্তায় হপ্তায় আন্দোলনের খেলা
TA-DA বাড়ানোর জন্য
এরই মাঝে মাসে যদি এক দিনও কাজ করি
অফিসটা হয়ে যায় ধন্য
কারো ফাইল পাস করে নির্লজ্জের মতো
হাতখানা পেতে দিতে পারি
আমি সরকারি-
আমি সরকারি কর্মচারী
মা, মাগো, জগতজননী অন্নদায়িনী মা আমার, রক্ষা করো
ঘুশ আমার ধর্ম, ঘুশ আমার কর্ম
ঘুশ নিতে কি সংশয়
প্রকাশ্যে চুমু খাওয়া এই দেশে অপরাধ
ঘুশ খাওয়া কখনোই নয়
তাই কারো ফইল পাস করে নির্লজ্জের মতো
হাতখানা পেতে দিতে পারি
আমি সরকারি কর্মচারী
আমি সরকারি কর্মচারী
আমি সরকারি কর্মচারী
আমি-আমি সরকারি কর্মচারী
১২ টায় অফিস আসি, দুটোয় টিফিন
তিনটেয় যদি দেখি signal green
১২ টায় অফিস আসি, দুটোয় টিফিন
তিনটেয় যদি দেখি signal green
চটিটা গলিয়ে পায়ে, নিপাট নির্দ্বিধায়
চেয়ারটা কোনোমতে ছাড়ি
কোনো কথা না বাড়িয়ে, ধীরে ধীরে পা বড়িয়ে
চারটেয় চলে আসি বাড়ি
আমি সরকারি কর্মচারী
আমি সরকারি কর্মচারী
আমি সরকারি কর্মচারী
আমি-আমি সরকারি কর্মচারী
আমি সরকারি কর্মচারী
আমি সরকারি কর্মচারী
আমি সরকারি কর্মচারী
আমি-আমি সরকারি কর্মচারী